ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরিয়া আদালত নৈতিক অপরাধ ও ব্যভিচারের অভিযোগে প্রকাশ্যে ১৩ জনকে বেত্রাঘাত করেছে। অপরাধীদের মধ্যে ২ জন নারীও ছিল।
তালেবানের শরিয়া আদালত থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ফৈজাবাদ শহরের একটি খেলার মাঠে এ প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করা হয়।
এ শাস্তির সময় বাদাখশান প্রদেশের উচ্চ-পদস্থ তালেবান কর্তৃপক্ষ, পণ্ডিত ও স্থানীয় প্রবীণদের সাথে বিশাল জনতা উপস্থিত ছিল।
২০২১ সালের আগস্টে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর বাদাখশান প্রদেশে এই প্রথম তালেবান কর্মকর্তারা অপরাধীদের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করল।
আফগানিস্তানে প্রকাশ্য শাস্তির প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিন্দা জানালে আফগান তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা উচিত নয়।”
সূত্র: কেপি











