spot_img
spot_img

আফগান শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে ইরান

ইরানের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে জানা গেছে বিশ্ববিদ্যালয়গুলিতে আফগান অভিবাসী শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইরান।

গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের শারক ডেইলি সংবাদ মাধ্যম এ বিষয়টি নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়েছে, নিষিদ্ধ এই ছাত্রদের পুনরায় আফগানিস্তানে ফিরে যেতে হবে। অতঃপর ইরানের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পাসপোর্ট ও স্টাডি ভিসা নিয়ে ইরানে প্রবেশ করতে হবে। এছাড়াও ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের আইন অনুসারে আফগান শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে নন-ডিগ্রি কোর্সের জন্যও টিউশন ফি দিতে হবে।

উল্লেখ্য; ইরান সরকার সাম্প্রতিক অতীতে আফগান শরণার্থীদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছে। তারা ক্রমাগত অনথিভুক্ত আফগান নাগরিকদের বিতাড়িত করছে। যদিও জাতিসংঘ ও শরণার্থী অ্যাডভোকেসি সংস্থাগুলি বারবার ইরানকে মানবাধিকারকে সম্মান করার জন্য ও শরণার্থীদের সাথে শালীন আচরণ করার আহ্বান জানিয়েছে।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ