spot_img
spot_img

কাবুলে পাক প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আফগান উপ-প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার ও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) পাক প্রতিরক্ষা মন্ত্রী কাবুলে পৌঁছেছেন। আর্গ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এ বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

এ বৈঠকে আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রী বারাদার পাক প্রতিরক্ষা মন্ত্রীকে দুই দেশের দীর্ঘ সীমান্তের কথা স্মরণ করিয়ে দেন।

বৈঠকে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে। এছাড়াও তিনি ব্যবসা সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়গুলিকে রাজনীতি থেকে আলাদা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

বৈঠকে তিনি পাকিস্তানের কারাগারে বন্দি আফগানদের মুক্তির আহ্বান জানিয়েছেন। এছাড়াও
তিনি স্পিন বোলদাক ও তোরখাম সীমান্তে সকল যাত্রী ও জরুরি রোগী পরিবহনের জন্য বিশেষ সুবিধা তৈরি করতে বলেন।

বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ উল্লিখিত সমস্যাগুলি সমাধানের জন্য আফগান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারকে আশ্বস্ত করে বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এই বিষয়ে নিযুক্ত কমিটিগুলি খুব দ্রুতই এই সমস্যা গুলো সমাধানের বিষয়ে কাজ শুরু করবে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ