সম্প্রতি ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল সালাম হানাফী ও জাপানের রাষ্ট্রদূতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের পর উপ-প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, “আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ করতে পারে জাপান।”
এ বৈঠকে জাপানের রাষ্ট্রদূত ওকাদা বলেন, আফগান সরকার নিরাপত্তা, প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও মাদকসহ বিভিন্ন খাতে যথেষ্ট ভালো উন্নতি করেছে।
তিনি আরো বলেন, “আমরা আফগানিস্তানের মানব সম্পদ উন্নয়নে আফগান যুবকদের পেশাদার প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত।
বৈঠকে উপ-প্রধানমন্ত্রী মাওলানা হানাফি আফগান জনগণের প্রতি তাদের সমর্থনের জন্য জাপান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি আফগানিস্তানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জাপানের সহায়তা চেয়েছেন।
বৈঠকে তিনি আরো বলেন, “মাদক চাষ, চোরাচালান, মাদকের উৎপাদন ও ব্যবহার রোধ করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক দুর্নীতি শূন্যের কোঠায় পৌঁছেছে। এছাড়াও খনি খাতে বিনিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লেখ্য; আফিমের বিকল্প চাষ ও মাদকাসক্তদের চিকিৎসার জন্য জাপান সরকার ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা করেছিল। তবে আফগানিস্তানে মাদকের চাষ, চোরাচালান, উৎপাদন ও ব্যবহার কমে যাওয়ায় জাপান এ সহায়তা বাড়িয়ে ৩ মিলিয়ন করেছে।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











