spot_img
spot_img

আমু দরিয়া থেকে তেল উত্তোলন করতে চীনের সাথে চুক্তি করেছে আফগান সরকার

গত ৬ জানুয়ারি তালেবান ক্ষমতা গ্রহণ পরবর্তী আফগানিস্তান সরকার সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ প্রকল্পে স্বাক্ষর করে। প্রকল্পটির মাধ্যমে চীনা প্রতিষ্ঠান ‘জিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস কোম্পানির (সিএপিইআইসি) সাথে আমু দরিয়া অববাহিকা থেকে তেল উত্তোলন করবে। সিএপিইআইসি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন “চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির”(সিএনপিসি) একটি সহযোগী প্রতিষ্ঠান।

আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় বলেন, “এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ১৫০ মিলিয়ন ডলার ও পরবর্তী তিন বছরে ৪৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।”

তিনি আরো বলেন, দৈনিক ১ হাজার থেকে ২০ হাজার টন তেল উত্তোলন করা হবে। এছাড়াও প্রকল্পটি থেকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে যা স্থানীয় জনগণের জন্য ভাল আয় বয়ে নিয়ে আসবে।

আফগানিস্তানের সাবেক খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল জলিল জুমরানি বলেন, “আফগানিস্তানের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় এই প্রকল্পটি সরকারের রাজস্ব আদায়ের অন্যতম একটি উৎস হতে পারে, যা সাধারণ মানুষকে যথেষ্ট অর্থনৈতিক স্বস্তি এনে দেবে।”

তিনি আরো বলেন, “এই ধরনের প্রকল্পে স্বাক্ষর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা শুধুমাত্র সরকারের রাজস্বই বৃদ্ধি করবে না, বরং সম্ভাব্য বিনিয়োগকারীদের ভবিষ্যতেও আফগানিস্তানে বিনিয়োগের বিষয়ে বিবেচনা করতে উৎসাহিত করবে।”

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ