spot_img
spot_img

দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে এমন ইঞ্জিনিয়ার প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ প্রতিনিয়ত প্রাকৃতিক ও অপ্রত্যাশিত বৈশ্বিক দুযোর্গের সম্মুখীন হচ্ছে। যা আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমাদের প্রয়োজন এমন সব ইঞ্জিনিয়ারদের, যারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং টেকসই উন্নয়নে ভূমিকা রেখে যাবে। যারা দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ডিজাইন এবং স্থাপনা নির্মাণ করতে পারবে।

বৃহস্পতিবার (২ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিই্ই বিভাগ দেশের ক্রমবর্ধমান চাহিদার আলোকে দক্ষ ও কর্মঠ ইঞ্জিনিয়ার তৈরিতে বিশিষ্ট ভূমিকা রেখে আসছে। এই বিভাগের গ্রাজুয়েটরা সরকারের মেঘা প্রকল্পগুলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ, ঢাকা শহরের চারপাশে রেলপথ নির্মাণ, ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে ও পায়রা সেতু নির্মাণসহ বিভিন্ন টেকসই পরিবেশ প্রকল্পে দক্ষতার পরিচয় দিয়ে আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ