spot_img
spot_img

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে আরও চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে রোহিঙ্গা সংকটের ন্যায়সঙ্গত সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫২তম অধিবেশনে উচ্চ পর্যায়ের বৈঠকে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

জেনেভার বাংলাদেশ মিশন জানায়, রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং সমস্যার গভীরে গিয়ে টেকসই সমাধান খুঁজে পেতে মিয়ানমারের ব্যর্থতায় পররাষ্ট্রমন্ত্রী তার হতাশা ব্যক্ত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ