ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের দাওয়াত-ওয়াল-ইরশাদের (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রণালয়) প্রধান শেখ মুহাম্মাদ খালিদ হানাফী বলেছেন, মাদকে আসক্তদের চিকিৎসা করা ইমারাতে ইসলামীয়ার অন্যতম একটি দায়িত্ব।
আজ শনিবার (৪ মার্চ) আফগানিস্তানের মাদকবিরোধী সেমিনারে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
খালিদ হানাফী বলেন, আফগানিস্তানের দাওয়াত-ওয়াল-ইরশাদ মাদক নির্মূলে যোগ্যতার পরিচয় দিয়েছে।
খালিদ হানাফী আরও বলেন, দাওয়াত-ওয়াল-ইরশাদের আলেমরা মাদকাসক্তদের ইসলামের প্রাথমিক এমন কিছু নিয়ম দেখাবেন যার মাধ্যমে পুনরায় আধ্যাত্মিক ও শারীরিকভাবে সুস্থ হওয়া সম্ভব।
তিনি মাদকবিরোধী অভিযানে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে ইমারাতে ইসলামীয়াকে সহযোগিতা করার আহ্বান জানান।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











