ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়েরখাহ বলেছেন, ইসলামী মূল্যবোধ ও দেশের জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে মতপ্রকাশের স্বাধীনতা নির্ধারণ করা হবে।
শনিবার (৪ মার্চ) তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ রাজনৈতিক প্রতিনিধি টমাস নিকলসনের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এ বৈঠকে আফগানিস্তানের রাজনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের গণমাধ্যম ও সাংবাদিকদের আর্থিকভাবে সহায়তার কথা বলেন। তিনি আফগানিস্তানের গণমাধ্যমগুলোর সমস্যা সমাধানের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











