spot_img
spot_img

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৪, গৃহহীন ৫০ হাজার

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে প্রবল মৌসুমি বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা হয়েছে। যার ফলে অন্তত ৪ জন মারা গেছে। হাজার হাজার মানুষকে ছাড়তে হয়েছে তাদের ঘরবাড়ি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানান, মালয়েশিয়ার দক্ষিণের ৬ টি রাজ্য এ দুর্যোগের কবলে পড়েছে। যার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিঙ্গাপুরের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহর। এখানের প্রায় ৪০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে এ অঞ্চল ত্যাগ করেছে। এছাড়াও অন্যান্য আরও ৫ টি রাজ্য থেকে প্রায় ১ হাজার মানুষ তাদের ঘর ছেড়েছে।

কর্মকর্তারা আরও বলেন, বাস্তুচ্যুত মানুষদের জন্য ২০০ টিরও বেশি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে প্রবল বৃষ্টির কারণে ত্রাণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

পুলিশ জানায়, বন্যায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক বয়স্ক দম্পতিও রয়েছে।

সূত্র: চ্যানেল এশিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ