ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুস সালাম আখুন্দজাদাহ বলেছেন, পাকিস্তানে আফগানিস্তানের রপ্তানি বৃদ্ধি হলেও ইসলামাবাদ তার রপ্তানির পরিমাণ কমিয়ে দিয়েছে।
রবিবার (৫ মার্চ) আফগান ভয়েস এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তান থেকে আমদানি ৩ বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৯৪ কোটি ডলারে।
পাকিস্তানের রপ্তানি হ্রাসের কারণ হিসাবে দেশটির অর্থনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেছেন তিনি।
আফগান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য খানজান আলকোজী জানান, পাকিস্তানের সঙ্গে আফগান ব্যবসায়ীদের ব্যবসায়িক তৎপরতা দিন দিন কমে আসছে।
উল্লেখ্য, আফগানিস্তানের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কালো পাইন বাদাম, টমেটো, পেঁয়াজ, কয়লা এবং তুলা। অন্যদিকে আফগানিস্তান পাকিস্তান থেকে চাল, সিমেন্ট, ওষুধ, আলু আমদানি করে থাকে।
সূত্র: কেপি











