spot_img
spot_img

ভারতে গণতন্ত্র মারা গেছে : রাহুল গান্ধী

কংগ্রসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী বলেছেন, কোনও দিন যদি ইউরোপ থেকে গণতান্ত্রিক ব্যবস্থা শেষ হয়ে যায়, তা হলে সেটি গণতন্ত্রের পক্ষে বিরাট ধাক্কা। কিন্তু ভারতের গণতন্ত্র আকারের দিক থেকে ইউরোপের চেয়ে কয়েক গুণ বড়। অথচ সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়া নিয়েও কেউ কোনও কথা বলছে না।

স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, ভারতে গণতন্ত্র ইতোমধ্যে মৃত। কিন্তু আমেরিকা ও ব্রিটেনের মতো গণতন্ত্রপ্রেমী দেশগুলো এ নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না। এর কারণ হলো— এর পেছনে অর্থনীতি ও বাণিজ্য যুক্ত রয়েছে।

রাহুল গান্ধী আরও বলেন, ভারতে গণতন্ত্র বিপণ্ন হওয়া নিয়ে প্রতিক্রিয়া না আসার একটি কারণ রয়েছে। এর নেপথ্যে বাণিজ্য রয়েছে, অর্থ রয়েছে। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ। সংখ্যার দিক থেকে আমেরিকা বা ইউরোপের চেয়ে অনেক বড় ভারত। ভারতের মানুষের কাছে এই গণতন্ত্রই সবচেয়ে বড় বিষয়। তবে তথাকথিত গণতন্ত্রের রক্ষাকর্তা আমেরিকা ও ইউরোপ চুপ রয়েছে। আমি তাতে অবাক। তারা যেন এটা দেখতেই পাচ্ছে না। তারা দেখতে পাচ্ছে না যে, গণতন্ত্রের একটি বড় অংশ অকেজো হয়ে পড়েছে। এটি একটি অনেক বড় সমস্যা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ