ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা ইউক্রেনের প্রতিটি ইঞ্চি রক্ষা অব্যাহত রাখব। যখন সময় আসবে আমরা আমাদের দেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর স্বাধীন করব। ইউক্রেনীয়দের বিরুদ্ধে দখলদারদের চালানো প্রতিটা গুলির জবাব নেব, প্রতিটি জঘন্য কাজের জবাব নেব।
ডনবাসের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শহর বাখমুত রাশিয়ার হাতে ছেড়ে দেবেন না বলে আবারও ঘোষণা দেন তিনি। সেখানে নতুন করে আরও সেনা পাঠানোর নির্দেশ দেন তিনি।
জেলেনস্কি বলেন, আমি চিফ অব স্টাফকে বলেছি বাখমুতে থাকা সেনাদের সহায়তার জন্য সঠিক সেনাদের খুঁজে বের করার জন্য। ইউক্রেনের এমন কোনও অঞ্চল নেই যেটি আমরা পরিত্যক্ত করে চলে যেতে পারি। ইউক্রেনের এমন কোনও পরিখা নেই যেখানে আমাদের সেনাদের প্রতিরোধ এবং বীরত্ব মূল্য পাবে না।











