spot_img
spot_img

আফগানিস্তানের দু’জন মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী মাওলানা নাদা মুহাম্মদ নাদিম ও দাওয়াত-ওয়াল-ইরশাদ (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রণালয়) এর মন্ত্রী মুহাম্মাদ খালিদ হানাফী ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শনিবার (৪ মার্চ) ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এ বিষয়টি নিশ্চিত করে।

ইইউ-এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেল বলেন, নিষেধাজ্ঞার তালিকা ঘোষণা করার সময় নারীদের ওপর নিপীড়ন করছে এমন ব্যক্তিরা যেখানেই হোক না কেন তাদের শাস্তি দেওয়া হবে।

যদিও উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী নাদিম বলেছেন, নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া স্থায়ী সিদ্ধান্ত নয়।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ