spot_img
spot_img

দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৯ মার্চ) মালেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থার বরাত দিয়ে বার্তাসংস্থার এপি জানিয়েছে, আগামীকাল শুক্রবার (১০ মার্চ) তাকে আদালতে হাজির করা হবে।

মুহিউদ্দিন ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার নেতৃত্বে ছিলেন। তিনি ওই দেশের দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে হারার পর সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠে। চূড়ান্ত আপিলে হেরে যাওয়ার পর তার ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখন তিনি জেলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ