ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তেল আবিব শহরের একটি ক্যাফেতে বন্দুক হামলায় অন্তত ৩ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা না গেলেও একে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে তেল আবিবে রাস্তার পাশের একটি ক্যাফেতে কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী। খবর পেয়ে ঘটনাস্থলের আশাপাশের এলাকা ঘিরে ফেলে ইসরাইলী সেনারা। হামলায় জড়িত সন্দেহে একজনকে নিরস্ত্রীকরণ করার দাবি করলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি তারা।
এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। পশ্চিম তীরের জেনিন শহরে এই ঘটনা ঘটে।











