spot_img
spot_img

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আবারও স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর আগেই পিয়ংইয়ং নিজেদের শক্তি প্রদর্শন করল।

বৃহস্পতিবার (৯ মার্চ) দেশটির পশ্চিম উপকূল থেকে সমুদ্রের দিকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীর একটি ইউনিটের সামরিক প্রদর্শনী দেখেন। তবে কিম কী ধরনের অস্ত্রের প্রদর্শনী দেখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ জানান, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর নামপো থেকে স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে স্বল্পপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

জয়েন্ট চিফস অব স্টাফ আরও বলেন, উত্তর কোরিয়া কেবল একটি নয়, এই অঞ্চল থেকে সম্ভবত একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তার মিত্র আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ