ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নির্মম হামলা ও সহিংসতায় আমেরিকা বিরক্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
গত বৃহস্পতিবার (৯ মার্চ) বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অস্টিন। আঞ্চলিক সফরের অংশ হিসেবে ইসরাইলে রয়েছেন তিনি।
দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠকের পর অস্টিন সাংবাদিকদের বলেন, আমেরিকা দৃঢ়ভাবে যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে যেখানে নিরাপত্তাহীনতা রয়েছে।
এসময় তিনি আরও বলেন, বসতি স্থাপনকারীদের সহিংসতায় আমরা বিরক্ত। তিনি এর আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমানবন্দরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।











