ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চায় আফগানিস্তান।
বৃহস্পতিবার (৯ মার্চ) কান্দাহারে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ প্রতিনিধি তারিক আলী বখিতের সাথে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বৈঠকে আফগানিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে উভয়ের মধ্যে।
মাওলানা আমীর খান জানান, দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ওয়াইসি আফগানিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তার পাশাপাশি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৈঠকে ওআইসির বিশেষ প্রতিনিধি তারিক আলী জানান, খুব শীঘ্রই আফগানিস্তানে বেশ কয়েকটি মৌলিক প্রকল্প পরিচালনা করা হবে। এছাড়াও আরও মানবিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











