spot_img
spot_img

আমেরিকার প্রমোদতরীতে অজানা রোগে আক্রান্ত ৩০০ যাত্রী

আমেরিকার প্রমোদতরী ‘রুবি প্রিন্সেস’-এ ৩০০ জনেরও বেশি যাত্রী অজানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।

দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, জাহাজে কর্মী ও যাত্রী মিলিয়ে তিন শ’-রও বেশি আক্রান্ত এ অজানা রোগে।

দ্য মেট্রো নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রিন্সেস ক্রুজের এ প্রমোদতরীটি টেক্সাস থেকে মেক্সিকো যাওয়ার পথে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। কী কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে তা জানা যায়নি। প্রমোদতরীতে মোট দু’হাজার ৮৮১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়ে এবং এক হাজার ১৫৯ জন ক্রু সদস্যের ৩৪ জন অসুস্থ হয়ে পড়ে।

তদন্ত করে সিডিসি জানতে পেরেছে যে যাত্রীদের মধ্যে বমি, ডায়েরিয়ার মতো উপসর্গ ধরা পড়েছিল। কিন্তু কেন হঠাৎ করে যাত্রী ‍ও কর্মীরা বমি ও ডায়েরিয়ায় আক্রান্ত হলো তা জানা যায়নি।

৫ মার্চে টেক্সাসে জাহাজটি ফিরে এলে সিডিসির মহামারী বিশেষজ্ঞ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিদর্শনে যান। অসুস্থদের মলের নমুনা সংগ্রহ করেন তারা।

এর আগেও খবরের শিরোনামে এসেছিল ‘রুবি প্রিন্সেস’। ২০২০ সালে এই প্রমোদতরীর শতাধিক যাত্রী কোভিডে আক্রান্ত হয়েছিল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ