ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, ইউক্রেন যুদ্ধ সাম্রাজ্যবাদীদের স্বার্থে চালিত হচ্ছে। অর্থাৎ, শুধু রাশিয়া নয়, এ রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য তিনি ইঙ্গিতে আমেরিকাসহ পশ্চিমাদেরকেও দায়ী করেছেন বলেই ধারণা বিশ্লেষকদের।
সম্প্রতি ইটালিয়ান-সুইস টেলিভিশন চ্যানেল ‘RSI’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পোপ বলেন, ইউক্রেন যুদ্ধ সাম্রাজ্যবাদীদের স্বার্থে চালিত হচ্ছে। বরাবরই সাম্রাজ্যবাদী শক্তি আধিপত্য বিস্তার করে এবং তাদের এই প্রাধান্য কায়েমের ফলে রাষ্ট্র পেছনের সারিতে চলে যায়।
পোপ আরও বলেন, পুতিন জানেন আমি আলাচনার জন্য তৈরি। যুদ্ধ শুরু হওয়ার দ্বিতীয় দিনই আলোচনার জন্য আমি মস্কো যেতে চেয়েছিলাম।
সূত্র: এএফপি











