spot_img
spot_img

সৌদি ও ইরানের কূটনৈতিক সম্পর্ককে স্বাগত জানিয়েছে আফগানিস্তান

দীর্ঘ ৭ বছর পর ইরান ও সৌদি আরব পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। এ বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।

শনিবার (১১ মার্চ) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অঞ্চলে বহুপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি কামনা করে আফগানিস্তান।

এছাড়াও এতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনা সরকারেরও প্রশংসা করা হয়।

উল্লেখ্য, শুক্রবার সম্পর্ক পুনঃস্থাপনে রাজি হয় দেশ দুটি। এতে মধ্যস্থতা করেছে চীন। দেশটির রাজধানী বেইজিংয়ে মধ্যপ্রাচ্যের দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ