spot_img
spot_img

কংগ্রেস আমার কবর খননের স্বপ্ন দেখছে, আমি ব্যস্ত রাস্তা নির্মাণে: মোদি

উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির প্রধান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কংগ্রেস আমার কবর খননের স্বপ্ন দেখছে, আর আমি বেঙ্গালুরু-মইসুরু এক্সপ্রেসওয়ে তৈরি করে মানুষের জীবনকে সহজ করার চেষ্টায় আছি।

রোববার (১২ মার্চ) মান্ডা এবং হুবলি-ধারওয়াদ জেলায় প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় “মোদি তেরি কবর খুদেগি” স্লোগান উত্থাপন করার জন্য কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, কংগ্রেস মোদির কবর খনন করার স্বপ্ন দেখছে। কিন্তু তারা জানে না যে মা, বোন এবং দেশের মানুষের আশীর্বাদ আমার সুরক্ষা ঢাল হিসেবে কাজ করে।

এসময় কংগ্রেসকে উদ্দেশ্যে করে মোদি বলেন, তারা মোদির কবর খনন করার স্বপ্ন দেখতে ব্যস্ত। আর আমি ব্যাঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নতিতে ব্যস্ত।

সূত্র : এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ