spot_img
spot_img

ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুদক

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের দুর্নীতির অনুসন্ধান কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে অভিযোগসংশ্লিষ্ট অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তারা। কমিশনে অনুসন্ধান প্রতিবেদন জমার আগেই গ্রামীণের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করতে চায় অনুসন্ধান দল।

রোববার (১২ মার্চ) দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান দুটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

দুদক কমিশনার বলেন, অনুসন্ধান চলাকালে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করা হলে তিনি না এলেও অনুসন্ধান কাজ বিঘ্নিত হয় না। অনেককে অনেক সময় পাওয়া যায় না। তবে ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে কিনা তা অনুসন্ধান কর্মকর্তার ওপর নির্ভর করবে।

দুদক কমিশনার আরও বলেন, গ্রামীণ টেলিকমের দুর্নীতির অভিযোগের ব্যাপারে অনুসন্ধান চলছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কে জড়িত বা কে জড়িত না এ বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। আমরা বস্তুনিষ্ঠভাবেই অভিযোগগুলো বিবেচনা করার চেষ্টা করছি। দ্রুতই অনুসন্ধান কাজ শেষ হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ