spot_img
spot_img

মাদাগাস্কারে নৌকাডুবে নিহত ২২

আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মার্চ) মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় ৪৭ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩ জনকে জীবিত এবং ২২ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। বাকি দুজন এখনও নিখোঁজ।

মায়োত হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ