ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাদাখশানে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
রবিবার (১২ মার্চ) প্রদেশটির ইয়ামগান জেলায় এ ঘটনা ঘটে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৭১ কিলোমিটার গভীরে ৩৬.৫৩ অক্ষাংশ ও ৭১ দ্রাঘিমাংশে আঘাত হানে। গত এক সপ্তাহের মধ্যে এ প্রদেশটিতে ৪.৩ থেকে ৬.৮ মাত্রার দশটিরও বেশি ভূমিকম্প হয়েছে।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশটিতে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়।
এ বিষয়ে বিশেষজ্ঞরা জানায়, আফগানিস্তানের বাদাখশান প্রদেশ চমন ফল্ট ও মধ্য এশিয়ার রাজ্যগুলির নিকটবর্তী হওয়ার কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
উল্লেখ্য, বাদাখশান প্রদেশটিতে শুধুমাত্র ভূমিকম্পই নয় এখানে তীব্র তুষারপাতের ঘটনাও দেখা যায়। গত ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি তুষারপাতের ঘটনা ঘটে। যার ফলে বেশ কয়েকজন মারা যায়।
সূত্র: কেপি











