তিনি বলেন, চীনের উচিৎ বৈশ্বিক সুশাসন ব্যবস্থার সংস্কার ও গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের প্রচারণা করা।
ইরান ও সৌদি আরবের চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পর বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চীনকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
আজ সোমবার (১৩ মার্চ) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শুক্রবার সৌদি আরব ও ইরানের মাঝে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে প্রশংসা কুড়িয়েছে চীন। অনেক বিশ্লেষক একে চীনের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন।











