মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) হামলায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মার্চ) ভোরে দেশটির নর্থ কিভু প্রদেশের কিরিন্দেরা গ্রামে এ ঘটনা ঘটে।
কিরিন্দেরা গ্রামের প্রধান কাতেম্বো কাহংয়া জানান, হামলায় আমাদের ১৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এছাড়াও একটি মেডিক্যাল স্থাপনা পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। গ্রামের বেশ কিছু বাড়ি ও দোকান লুটপাট ও অগ্নিসংযোগ করেছে তারা।
গত সপ্তাহে কিরিন্দেরা গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরের আরেকটি গ্রামে একই ধরণের ঘটনা ঘটে। যেখানে ৩৫ জন নিহত হয়।
উল্লেখ্য, অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সকে (এডিএফ) তার মধ্য আফ্রিকার সহযোগী হিসাবে দাবি করে দায়েস।
সূত্র: টিআরটি











