নেপালের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাম চন্দ্র পাওদেল দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে সোমবার (১৩ মার্চ) কাঠমান্ডুতে শপথ নিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) ফেডারেল পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদের সদস্যরা রাম চন্দ্র পাওদেলকে নির্বাচিত করেন।
উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং সংসদ সদস্যরা সোমবারের অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সেসময় সামরিক ব্যান্ড দেশটির জাতীয় সংগীত পরিবেশন করে এবং তাকে অভিবাদন জানায়।











