spot_img
spot_img

চলতি বছরই শেষ হবে করোনা মহামারি : ডব্লিউএইচও প্রধান

আবির্ভাবের তিন বছর পেরিয়ে গেলেও এখনও প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে অব্যাহত আছে দৈনিক সংক্রমণ-মৃত্যু। তবে প্রথম দুই বছর, অর্থাৎ ২০২০ ও ’২১ সালের তুলনায় চলতি বছর অনেকটাই কমে এসেছে এ রোগে আক্রান্ত হওয়া ও প্রাণহানির হার।

সামনের দিনগুলোতে এই হার আরও নিম্নগামী হবে এবং চলতি ২০২৩ সালের শেষ দিকে করোনার ‘মহামারি মর্যাদার’ বিলোপ ঘটবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

বৈশ্বিক স্বাস্থ্যসেবা খাতে বিশেষ অবদানের জন্য ডব্লিউএইচও প্রধানকে সম্মানসূচক ‘থমাস ফ্রান্সিস জুনিয়র’ পদকে ভূষিত করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান। মঙ্গলবার সেই পদকপ্রদান অনুষ্ঠানে গেব্রিয়েসুস বলেন, করোনা মহামারির বর্তমান যে পরিস্থিতি, তাতে এ রোগের কারণে বৈশ্বিক যে জরুরি অবস্থা আমরা ঘোষণা করেছিলাম, তার অবসান চলতি বছরের শেষের দিকে ঘটতে চলেছে। আরও সহজভাবে বললে, চলতি বছরই হয়তো করোনা মহামারির সমাপ্তি ঘটবে। আমি আত্মবিশ্বাসের সঙ্গেই এটা বলছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ