সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও একজন গভর্নরসহ ১১ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের পুলিশ কমান্ডার হুসেন আদান এ তথ্য জানান।
তিনি বলেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি রাজধানী মোগাদিশু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে বারডেরায় সরকারি কর্মকর্তাদের জড়ো হওয়া একটি গেস্ট হাউসে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ভবনের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়।
তিনি আরও জানান, গভর্নর আহমাদ বুলে গারেদসহ ১১ জন আহত হয়েছে। এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
সূত্র: বাসস











