২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতার পুনঃনিয়ন্ত্রণে নেয় তালেবানের নেতৃত্বাধীন সরকার। মার্কিন মদদপুষ্ট পূর্ববর্তী সরকারের নিরাপত্তা ও সামরিক বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৩ লাখ ৫০ হাজার। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামরিক বাহিনীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক থেকে দেড় লাখের মতো।
মঙ্গলবার (১৪ মার্চ) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের এক থেকে দেড় লাখের মতো সশস্ত্র সৈনিক রয়েছে। যারা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত রক্ষা ও পরিখা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তার কাজে নিয়োজিত এ বাহিনীর জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের বেতনও নির্ধারিত সময়ে দেওয়া হবে।
এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেন, সাবেক মার্কিনপন্থী সরকারের আমলের সৈন্যরাও বর্তমান বাহিনীতে অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: তোলো নিউজ











