রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকা এখনও জার্মানিতে তার দখলদারিত্ব বজায় রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আত্মসমর্পণের কয়েক দশক পরও জার্মানি এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
রাশিয়া-১ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নর্থ সাগরে পাইপলাইনে বিস্ফোরণের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, (দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে) সোভিয়েত ইউনিয়ন একপর্যায়ে জার্মানি থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে এবং দেশটিতে মস্কোর দখদারিত্বের অবসান ঘটায়। কিন্তু এটি সবাই জানে যে, আমেরিকানদের ক্ষেত্রে তা হয়নি। তারা জার্মানিতে দখলদারিত্ব অব্যাহত রেখেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ইউরোপীয় নেতারা তাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বোধ হারানোর জন্য কার্যত ঝাঁপিয়ে পড়েছেন। তারা নিজেরাই প্রকাশ্যে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি কখনোই সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র ছিল না।











