spot_img
spot_img

তুষারঝড়-ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত আমেরিকা, জরুরি অবস্থা জারি

একদিকে তুষারঝড়, অন্যদিকে ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্য। এরই মধ্যে নিউইয়র্ক, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যর কিছু অঞ্চলে চার ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, বন্যা ও ভূমিধসের কারণে ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকায় জারি হয়েছে জরুরি অবস্থা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) শীতকালীন ঝড়ের কবলে পড়ে আমেরিকার নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউজার্সি, ভারমন্ট, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য।

বুধবার (১৫ মার্চ) স্থানীয় সময় সকালে ঝড় কেটে গেলেও রেখে যায় ক্ষতচিহ্ন। অব্যাহত আছে তুষারপাত। এতে ব্যাহত হয় যানচলাচল। উত্তরপূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে চার ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়।

এদিকে ঝড়ের কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। বৈরি আবহাওয়ার কারণে অন্তত ৩৭টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া, ঘূর্ণিঝড়ে সৃষ্টি পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে কয়েকশ’ শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ