spot_img
spot_img

নির্বাচন সুষ্ঠু করতে না পারলে পদত্যাগ করবেন ইসি আলমগীর

নির্বাচন সুষ্ঠু করতে না পারলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মাদ আলমগীর।

তিনি বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে আমরা গ্যারিন্টি দিচ্ছি। আমরা যতক্ষণ আছি এই চেয়ারে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাবো।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যদি সুষ্ঠু নির্বাচন না হয়, কম্প্রোমাইজ করতে হয়। তখন কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন আমাদের এই চেয়ারে দেখবেন না। আমরা যে কাজের জন্য শপথ করেছি, সেটা যদি না-ই করতে পারি তাহলে এই চেয়ারে থাকবো কেন?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ