শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব চক্রদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে দেশের সমৃদ্ধি-অগ্রগতি ততদিন অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না। ইসলামের ধুয়া তুলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার চালায়, তাদের অপপ্রচারে কান দেবেন না।











