spot_img
spot_img

ক্ষমতায় আসলে দেশকে তলাবিহীন ঝুঁড়ি বানিয়ে ফেলবে বিএনপি : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বিএনপির মতো মহাদুর্নীতিগ্রস্ত দল যদি আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে তাহলে দেশকে তারা তলাবিহীন ঝুঁড়ি বানিয়ে ফেলবে।

সোমবার (২০ মার্চ) জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে থাকে। দেশ দুর্নীতিমুক্ত থাকে। আর বিএনপি ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস-নৈরাজ্য, দুর্নীতি চরমভাবে মাথা চাড়া দিয়ে উঠে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে পাঁচ বার চ্যাম্পিয়ান হয়েছিল। এতিমের টাকা আত্মসাৎ করে তার জেল হয়েছে, এখন জেল খাটছে। কিন্তু আমাদের নেত্রীর মহানুভবতায় খালেদা জিয়া দুর্নীতির সেই সাজা ভোগ করছেন তার নিজ বাড়িতে বসে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এই বাংলাদেশের মানুষের রক্ত, অর্থ শোষণ করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিদেশ থেকে সেই টাকা উদ্ধার করে দেশের ফিরিয়ে এনেছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে। স্মার্ট বাংলাদেশ গড়ার কাজকে অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার বিজয়কে নিশ্চিত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ