ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে প্রশাসনিক কর্মীদের আত্মীয়রা কেউই সরকারি পদে কর্মরত থাকতে পারবে না বলে নতুন আইন করে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটির প্রশাসন।
শনিবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে দেশটির প্রশাসনিক দপ্তর।
এতে বলা হয়, যেসব সরকারি কর্মকর্তারা তাদের আত্মীয়দের চাকরি দিয়েছে, সবাইকেই ছেঁটে ফেলা হবে। আগামী দিনেও যেন কর্মকর্তাদের আত্মীয়রা সরকারি চাকরি না পায়, সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে।
সূত্র: সংবাদ প্রতিদিন











