আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৯ জন পাকিস্তানের নাগরিক এবং ৩ জন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাসিন্দা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, মঙ্গলবার (২১ মার্চ) স্থানীয় সময় ১০টা ১৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান এবং তাজিকিস্তান সীমান্তের নিকটবর্তী শহর জুর্মের ১৮০ কিলোমিটার গভীরে।
ফাইজি এবং অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিম পাকিস্তানের বিভিন্ন স্থানে ছাদ ধসে নয়জন নিহত হয়েছেন। ভূমিকম্পের কারণে কিছু পাহাড়ি এলাকায় ভূমিধস হয়। এ ছাড়া যান চলাচল ব্যাহত হয়।











