spot_img
spot_img

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা হামলা; নিহত ৬

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ সোমবার (২৮ মার্চ) আত্মঘাতি এই বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি টাকুর টুইটবার্তায় বলেন, হামলাকারীর টার্গেট ছিল আফগান বাহিনী। কিন্তু বোমা আগেই বিস্ফোরিত হয়ে গেলে ছয় বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চেক পয়েন্টে আত্মঘাতী হামলাকারীকে চিহ্নিত করে হত্যা করা হয়।

জাদরান বলেন, হামলায় অন্তত তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্যও আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ