spot_img
spot_img

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়কে ঐতিহাসিক বললেন আফগান উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির

পাকিস্তানের বিরুদ্ধে আফগান ক্রিকেট দলের সিরিজ জয়কে ঐতিহাসিক আখ্যা দিলেন আফগান উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির।

মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির উপপ্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আফগান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে আফগান উপ-প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় কম সুযোগ সুবিধা সম্পন্ন হওয়া সত্ত্বেও এই সিরিজ জয় প্রমাণ করে আমাদের দলের বিশ্বমানের সক্ষমতা রয়েছে।

আফগান উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সর্বদা তাদের খেলোয়াড়দের পাশে থাকবে এবং তাদের সক্ষমতার উন্নয়নে সব ধরণের প্রচেষ্টা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট হিরোদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এছাড়াও এই সিরিজ জয়কে ঐতিহাসিক আখ্যায়িত করে অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য; গত ২৭ মার্চ শারজায় অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় করেছে আফগান ক্রিকেটাররা।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ