spot_img
spot_img

সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের সরকার আপোষহীন : আফগান উপ-মুখপাত্র

দেশের সীমান্ত ও সার্বভৌমত্বের প্রশ্নে তালেবান নেতৃত্বাধীন সরকার আপোষহীন বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের উপ-মুখপাত্র বিলাল কারিমী।

তিনি বলেন, আফগান সীমানা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের সরকার খুবই কঠোর। দেশে কিংবা জনগণের মাঝে দায়েশের কোনো স্থান নেই। ইমারাতে ইসলামিয়াও তা কখনো মেনে নিবে না।

রবিবার (৯ এপ্রিল) সন্ত্রাসবাদ দমন অভিযানে দায়েশের ২ জন নিহত ও ১জন গ্রেফতারের প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

জানা যায়, সন্ত্রাসবাদ দমন অভিযানে এখন পর্যন্ত শতাধিক দায়েশ সন্ত্রাসী আটক করেছে আফগান সরকার। এছাড়া বহু সংখ্যক দায়েশ সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য; আফগানিস্তানে বিভিন্ন বড় ধরণের হামলায় হাত রয়েছে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের। দেশটিতে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও বিমানবন্দর এবং হোটেলে বড় বড় হামলাগুলোর দায় স্বীকারও করে নিয়েছে তারা।

এক বার্তায়, আফগান সরকার ও দেশটির শিয়া সম্প্রদায় তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু বলে জানায় সন্ত্রাসী দলটি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ