spot_img
spot_img

পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারীর সাথে ফোনালাপ করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

রবিবার (১৬ এপ্রিল) দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মাঝে ফোনালাপ হয়।

ফোনালাপে দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও ট্রানজিট সহ আরো অন্যান্য অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া পাকিস্তানের কারাগারে আটক থাকা সকল আফগান বন্দীকে ঈদের আগেই মুক্তি দেওয়ার আহবান জানানো হয়, যাতে তারা স্বদেশে এসে নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে।

জানা যায়, পাক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো মাওলানা মুত্তাকীকে দ্রুত বন্দীদের মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে সম্মত হয়েছেন।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ