spot_img
spot_img

আফগান উপপ্রধানমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফির সাথে সাক্ষাত করেছেন কাবুলে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ আর্গিনাই।

মঙ্গলবার (২৫ এপ্রিল) তুর্কি রাষ্ট্রদূত আর্গিনাই সাক্ষাতের জন্য কাবুল কার্যালয়ে আগমন করলে তাকে স্বাগত জানানো হয়।

বৈঠকে জিহাদ আর্গিনাই আফগান নিয়ে তুরস্কের তৎপরতার কথা তুলে ধরতে গিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়ার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে সুসম্পর্ক গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের সরকার।

এছাড়া শিল্প, বাণিজ্য এবং খনি উত্তোলন খাতে বিনিয়োগের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত আফগান পুনর্গঠনে অবদান রাখার সুবর্ণ সুযোগ তুরস্ক হাতছাড়া করতে চায় না বলেও জানান তিনি।

অপরদিকে মাওলানা আব্দুস সালাম হানাফি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্কের উন্নতি হলে খুশি হবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। প্রকৃতপক্ষে আমরা বিশ্বের সব দেশের সাথেই সম্পর্ক স্থাপন করতে চাই।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের প্রতিটি খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা চাই বিনিয়োগকারীরা প্রতিটি খাতে বিনিয়োগ করুক, বিশেষত তুর্কি বিনিয়োগকারীরা।

এছাড়াও তিনি আফগানদের সহায়তার জন্য এরদোগান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরো সহায়তার আহবান জানান।

সূত্র: বাখতার নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ