spot_img
spot_img

আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া ইস্যুতে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করা ব্যতীত রাশিয়া তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

লাভরভ বলেন, বর্তমানে তালেবান এক শক্তিশালী বাস্তবতা। বাস্তবতা বিবেচনায় তাদের সাথে আলোচনায় বসা জরুরী। তবে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করা ব্যতীত আমরা তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দিবো না।

দলমত নির্বিশেষে সকলের সমন্বয়ে সরকার গঠনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় শুধুমাত্র তালেবানপন্থী হওয়ার দিক বিবেচনায় লোকদের অন্তর্ভুক্ত করা যথেষ্ট হবে না বরং প্রকৃত রাজনৈতিক দিকটিও তাদের বিবেচনায় রাখতে হবে।

অপরদিকে আফগানিস্তানের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ স্বরূপ আফগান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, জনগণের অধিকার, সরকারের সংজ্ঞা ও বিন্যাস আফগান জনসাধারণের উপর ন্যস্ত। সুতরাং, আফগানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশেরই নাক গলানো উচিত হবে না।

সূত্র: টলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ