spot_img
spot_img

প্রকাশকদের ‍‍‍মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বই হচ্ছে জ্ঞানের আধার। আর জ্ঞানসমস্ক ও রুচিশীল পাঠক সৃষ্টিতে মানসম্পন্ন বইয়ের বিকল্প নেই। প্রতি বছর অমর একুশে বইমেলায় হাজার হাজার বই প্রকাশিত হয়। আর তারমধ্যে কয়টি বই মানসম্পন্ন সেটি পর্যালোচনার এখনই উপযুক্ত সময়। আর এক্ষেত্রে মূল দায়িত্ব প্রকাশকদের। প্রকাশকদের ‍‍‍মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে।

শনিবার (৬ মে) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর রাজধানী শাখার ৪১তম বার্ষিক সাধারণ সভা ২০০৯-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২৬ হাজারেরও অধিক সদস্যের একটি বড় সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে।

প্রকাশকদের সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রেষ্ঠ প্রকাশকদের বাংলা একাডেমি পুরস্কার প্রদান, আন্তর্জাতিক বইমেলা আয়োজন, জেলা ও বিভাগীয় পর্যায়ে বইমেলা আয়োজন, বই কেনার বাজেট বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ