spot_img
spot_img

চীন ও পাক পররাষ্ট্রমন্ত্রীর সাথে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

চীন ও পাক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ও বিলওয়াল ভুট্টোর সাথে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ মে) ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

চীনের প্রজেক্ট ‘চায়না বেল্ট এন্ড রোড ইনশিয়েটিভের’ আওতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যদিয়ে রেলপথ নির্মাণ নিয়ে আলোচনা করাই ছিলো এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। এছাড়া মধ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান ও আফগানিস্তানের এক হয়ে কাজ করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও স্থিতিশীলতা পর্যবেক্ষক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটির মহাপরিচালক ড. মারিয়া সুলতান এই বৈঠক সম্পর্কে বলেন, আফগানদের বাদ দিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যত কল্পনা করা একেবারেই অসম্ভব। এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আফগানিস্তানের স্থিতিশীলতা খুবই জরুরী। তাই আজকের বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ।

আফগানিস্তান ত্যাগে মাওলানা আমির খান মুত্তাকীর উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছিলো। তবে ইসলামাবাদ সফরের জন্য তার উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিলো।

এছাড়া দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রীও অচিরেই মাওলানা আমির খান মুত্তাকীর সাথে যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন। রবিবার (৭ মে) এই ৩টি দেশের মাঝে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ