বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ।
রোববার (৭ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে, শনিবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০৫ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৮ জন। জার্মানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ৬৮ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ১৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ২১৫ জন এবং মারা গেছেন ৩২ জন। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ১৫ জন।











