spot_img
spot_img

দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (৯ মে) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

একইসময়ে ২৩৬ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৮৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৫৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কাজাখিস্তানের আস্তানা। ১৫২ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। ১৪৫ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ১২৪ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১২২ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের বেইজিং।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ