spot_img
spot_img

জনগণের অর্থ খরচে লাগাম টানার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

জনগণের অর্থ খরচে লাগাম টানার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সাবধান হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এডিপিতে অর্থ ব্যয় করতে কৃচ্ছ্রসাধন করতে হবে। অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করতে হবে। তবে যে খরচ একান্তই প্রয়োজন তা বন্ধ করা যাবে না।

বৃহস্পতিবার (১১ মে) আগামী ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। একনেকে পরিবহণ ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে আগামী অর্থবছরের এডিপি।

নতুন এডিপির আকার দাঁড়িয়েছে মোট ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের এক লাখ ৬৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

এ সময় বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার। এতে উপস্থিত ছিলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডি সচিব আবুল কাশেম মুহাম্মাদ মহিউদ্দিন, জিইডির সদস্য ড. কাউসার আহম্মেদ, পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, একেএম ফজলুল হক প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ